Translate

রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১

‘আর নয় জিপিএ ৫-এর অসুস্থ প্রতিযোগিতা’

 ‘আর নয় জিপিএ ৫-এর অসুস্থ প্রতিযোগিতা

ডিমলা উপজেলা নিউজ  ২৪

‘আর নয় জিপিএ ৫-এর অসুস্থ প্রতিযোগিতা’
আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিপিএ ৫ এর উন্মাদনা আর নয়। আমাদের জিপিএ ৫ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে।

ধারাবাহিক মূল্যায়নের প্রতি গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পরীক্ষা নির্ভর সনদসর্বস্ব শিক্ষা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি। আমরা ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছি। 
রোববার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে ‘রিকোভার অ্যান্ড রেভিটালাইজ এডুকেশন ফর দ্য কোভিড ১৯ জেনারেশন’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় দীপু মনি এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া সম্পর্ক আরো বৃদ্ধি করতে সরকার কাজ করছে। ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সফট স্কিল সম্পর্কে জানার উপরও গুরুত্ব দেয়া হচ্ছে। লেখাপড়া করে ভাল চাকরী পাওয়াই যেন শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য না হয়। দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতাবোধ, সততা ও নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে। বর্ণ, ভাষা, সংস্কৃতির ভিন্নতা শর্তেও মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে পারস্পরিক শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে বাস করার সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে জাগ্রত করতে হবে।








তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন ব্যাপী শিখতে ও শেখাতে হবে। আমাদের শিক্ষার্থীদের জানতে হবে কিভাবে জীবন ব্যাপী শেখা যায়।
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত হেড অব অফিস অ্যান্ড ইউনেস্কো রিপ্রেজেন্টটিভ বিয়াট্রিস কালদুন।
আলোচনা সভায় মূল আলোচক হিসেবে যুক্ত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দক্ষতানির্ভর শিক্ষায় বাংলাদেশ সারাবিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে। উচ্চশিক্ষায় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া যোগাযোগের উপর গুরুত্বারোপ করে উপমন্ত্রী বলেন উচ্চশিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনা জরুরী।
আলোচনা সভায় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান আস্তে আস্তে খুলে দেয়া এবং কারিগরি শিক্ষায় আরো বেশী গুরুত্বারোপ করার উপর মতামত ব্যক্ত করেন।


Contact address:
Our Facebook Group:
https://facebook.com/groups/222237962174581/

Website: www.seyamnewsonline24.blogspot.com

©Dimla Upazila News 24 L.T.D
Dimla,Nilphamari 

©2021 all rights 

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

ডিমলা উপজেলা নিউজ ২৪

 মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব অস্ত্র সংরক্ষণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব এবং বাণিজ্য সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রি করার সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয় হাইকোর্টে। আইনজীবী জেড আই খান পান্না এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

আবেদনে 'মুক্তিযুদ্ধের অস্ত্র বেচতে চায় সরকার' শিরোনামে একটি দৈনিক পত্রিকায় গত ৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়।

রিট আবেদনে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা অস্ত্র বিক্রি, স্থানান্তর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবিলম্বে ওই সব অস্ত্র সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ওই সব অস্ত্র মুক্তিযুদ্ধ জাদুঘর বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধবিষয়ক কোনো সংগঠনের কাছে হস্তান্তরের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

এছাড়া রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি ও স্থানান্তরে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়।

ডিমলা উপজেলা নিউজ ২৪


বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত।

 

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, দেশে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতকালীন ছুটি শুরু হয়। ফলে নতুন পর এ বছর আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিংবা পাঠ কার্যক্রম শুরু হবে কি-না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর আগে, সর্বশেষ ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ই নভেম্বর পর্যন্ত ছুটি ছিল। বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ১৭ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।

ঢাকা-১৮ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, ইভিএমে চলছে গণনা।

 

ঢাকা-১৮ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, ইভিএমে চলছে গণনা। 




ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভোট দেন ভোটাররা। এই আসনে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন ইভিএমে চলছে গণনা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।

এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সুষ্ঠু ভোটের দাবি করে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। 

গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাহারা খাতুন মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।ইয়ুকজমহফঝন্ম্যগ

g্যggগজ্য


 /।...।।/    

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে,,,,, ছাতনাই বালাপাড়া মাস্টার পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ইং।

খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে,,,,, ছাতনাই বালাপাড়া মাস্টার পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ইং।






কেউ খেলায় অংশগ্রহণ করতে চাইলে শীট সংগ্রহ করুন,,,
যোগাযোগ করুনঃ০১৭১৯২৯৫৬৪০

খেলার নিয়মাবলিঃ


খেলায় অংশ গ্রহনের জন্য ফরমঃ

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
০১৭১৯২৯৫৬৪০


Promoted By: Md.Sajjadul Islam Saju.



বুধবার, ৪ নভেম্বর, ২০২০

বিদেশির জন্য ওমরাহ উন্মুক্ত হলেও বাংলাদেশ এখনো নির্দেশনা পায়নি

 

বিদেশির জন্য ওমরাহ উন্মুক্ত হলেও বাংলাদেশ এখনো নির্দেশনা পায়নি

বিদেশির জন্য ওমরাহ উন্মুক্ত হলেও বাংলাদেশ এখনো নির্দেশনা পায়নি




গত ১ নভেম্বর থেকে সৌদি কর্তৃপক্ষ বিদেশিদের ওমরাহ পালনের জন্য পবিত্র কাবাঘর উন্মুক্ত করেছে। মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ওমরাহ কার্যক্রম শুরু করেছে। কিন্তু বাংলাদেশ ওমরাহ পালনের এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে সৌদি সরকার আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি। এদিকে বাংলাদেশ থেকে শিগগির ওমরাহর প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে চিঠি দিয়েছে ওমরাহ ও হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বাংলাদেশ প্রতিদিনকে জানান, এ ব্যাপারে আমরা সরকারিভাবে এখনো কোনো নির্দেশনা পায়নি। তবে, এ বিষয়ে প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশ থেকে শিগগির ওমরাহ কার্যক্রম শুরুর জন্য সৌদির ওমরাহ এজেন্সিগুলো প্রক্রিয়া চালু করার তাগিদ দিচ্ছে। এ জন্য ওমরাহ লাইসেন্সের বৈধতা তালিকা প্রকাশ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য হাবের পক্ষ থেকে মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়।

হাবের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেন, আশা করছি আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী যাওয়া শুরু হতে পারে। এ জন্য হজের পর নতুন বছর শুরু হওয়ায় ওমরাহ লাইসেন্স নবায়নসহ আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে। সে ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে। জানা যায়, বিদেশিদের ওমরাহ পালনের বেশ কিছু নির্দেশনা প্রকাশ করেছে সৌদি সরকার। নির্দেশনাগুলো হলো ওমরাহ পালনে মক্কায় যাওয়ার আগে কোনো নিবন্ধিত ওমরাহ কোম্পানি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহর আবেদন সম্পন্ন করতে হবে। করোনাকালে ওমরাহ পালনের জন্য কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সের লোক ওমরাহ পালনের সুযোগ পাবে। ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে। নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে। সৌদি আরব পৌঁছে সব ওমরাহ যাত্রীকে হোটেলে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে সংশ্লিষ্ট ওমরাহ কোম্পানিকে দায়ভার গ্রহণ করতে হবে। ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে প্রদান করতে হবে।

দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য



গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪ জন।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৭ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চিকিৎসাধীন আরও ১ হাজার ৯১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন হয়েছে। 


‘আর নয় জিপিএ ৫-এর অসুস্থ প্রতিযোগিতা’

 ‘আর নয় জিপিএ ৫-এর অসুস্থ প্রতিযোগিতা ’ ডিমলা উপজেলা নিউজ  ২৪ আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার মন্তব্য করে শিক্ষামন...