Translate

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

ডিমলা উপজেলা নিউজ ২৪

 মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব অস্ত্র সংরক্ষণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব এবং বাণিজ্য সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রি করার সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয় হাইকোর্টে। আইনজীবী জেড আই খান পান্না এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

আবেদনে 'মুক্তিযুদ্ধের অস্ত্র বেচতে চায় সরকার' শিরোনামে একটি দৈনিক পত্রিকায় গত ৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়।

রিট আবেদনে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা অস্ত্র বিক্রি, স্থানান্তর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবিলম্বে ওই সব অস্ত্র সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ওই সব অস্ত্র মুক্তিযুদ্ধ জাদুঘর বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধবিষয়ক কোনো সংগঠনের কাছে হস্তান্তরের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

এছাড়া রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি ও স্থানান্তরে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়।

ডিমলা উপজেলা নিউজ ২৪


বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত।

 

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, দেশে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতকালীন ছুটি শুরু হয়। ফলে নতুন পর এ বছর আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিংবা পাঠ কার্যক্রম শুরু হবে কি-না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর আগে, সর্বশেষ ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ই নভেম্বর পর্যন্ত ছুটি ছিল। বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ১৭ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।

ঢাকা-১৮ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, ইভিএমে চলছে গণনা।

 

ঢাকা-১৮ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, ইভিএমে চলছে গণনা। 




ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভোট দেন ভোটাররা। এই আসনে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন ইভিএমে চলছে গণনা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।

এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সুষ্ঠু ভোটের দাবি করে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। 

গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাহারা খাতুন মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।ইয়ুকজমহফঝন্ম্যগ

g্যggগজ্য


 /।...।।/    

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে,,,,, ছাতনাই বালাপাড়া মাস্টার পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ইং।

খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে,,,,, ছাতনাই বালাপাড়া মাস্টার পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ইং।






কেউ খেলায় অংশগ্রহণ করতে চাইলে শীট সংগ্রহ করুন,,,
যোগাযোগ করুনঃ০১৭১৯২৯৫৬৪০

খেলার নিয়মাবলিঃ


খেলায় অংশ গ্রহনের জন্য ফরমঃ

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
০১৭১৯২৯৫৬৪০


Promoted By: Md.Sajjadul Islam Saju.



বুধবার, ৪ নভেম্বর, ২০২০

বিদেশির জন্য ওমরাহ উন্মুক্ত হলেও বাংলাদেশ এখনো নির্দেশনা পায়নি

 

বিদেশির জন্য ওমরাহ উন্মুক্ত হলেও বাংলাদেশ এখনো নির্দেশনা পায়নি

বিদেশির জন্য ওমরাহ উন্মুক্ত হলেও বাংলাদেশ এখনো নির্দেশনা পায়নি




গত ১ নভেম্বর থেকে সৌদি কর্তৃপক্ষ বিদেশিদের ওমরাহ পালনের জন্য পবিত্র কাবাঘর উন্মুক্ত করেছে। মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ওমরাহ কার্যক্রম শুরু করেছে। কিন্তু বাংলাদেশ ওমরাহ পালনের এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে সৌদি সরকার আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি। এদিকে বাংলাদেশ থেকে শিগগির ওমরাহর প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে চিঠি দিয়েছে ওমরাহ ও হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বাংলাদেশ প্রতিদিনকে জানান, এ ব্যাপারে আমরা সরকারিভাবে এখনো কোনো নির্দেশনা পায়নি। তবে, এ বিষয়ে প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশ থেকে শিগগির ওমরাহ কার্যক্রম শুরুর জন্য সৌদির ওমরাহ এজেন্সিগুলো প্রক্রিয়া চালু করার তাগিদ দিচ্ছে। এ জন্য ওমরাহ লাইসেন্সের বৈধতা তালিকা প্রকাশ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য হাবের পক্ষ থেকে মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়।

হাবের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেন, আশা করছি আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী যাওয়া শুরু হতে পারে। এ জন্য হজের পর নতুন বছর শুরু হওয়ায় ওমরাহ লাইসেন্স নবায়নসহ আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে। সে ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে। জানা যায়, বিদেশিদের ওমরাহ পালনের বেশ কিছু নির্দেশনা প্রকাশ করেছে সৌদি সরকার। নির্দেশনাগুলো হলো ওমরাহ পালনে মক্কায় যাওয়ার আগে কোনো নিবন্ধিত ওমরাহ কোম্পানি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহর আবেদন সম্পন্ন করতে হবে। করোনাকালে ওমরাহ পালনের জন্য কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সের লোক ওমরাহ পালনের সুযোগ পাবে। ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে। নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে। সৌদি আরব পৌঁছে সব ওমরাহ যাত্রীকে হোটেলে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে সংশ্লিষ্ট ওমরাহ কোম্পানিকে দায়ভার গ্রহণ করতে হবে। ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে প্রদান করতে হবে।

দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য



গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪ জন।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৭ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চিকিৎসাধীন আরও ১ হাজার ৯১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন হয়েছে। 


স্মার্টফোন ক্রয়ে ঋণ পাচ্ছে দেশের ৪১ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

 

স্মার্টফোন ক্রয়ে ঋণ পাচ্ছে দেশের ৪১ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।


স্মার্টফোন ক্রয়ে ঋণ পাচ্ছে দেশের ৪১ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

 

করোনা মহামারীর কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।  

দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১,৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় স্মার্টফোন ক্রয়ের জন্য জনপ্রতি সর্বোচ্চ আট হাজার টাকা প্রদান করা হবে। এই অর্থ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক বরাদ্দের বিপরীতে অগ্রিম হিসেবে সংশ্লিষ্ট খাতে সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ- এর সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে আয়োজিত আজ বুধবার এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউজিসি।

এসময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, এই উদ্যোগের মাধ্যমে অস্বচ্ছল শিক্ষার্থীরা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষায় আরও বেশি মনোযোগী হবে। তারা শিক্ষা জীবনের ক্ষতিও পুষিয়ে নিতে পারবে।

তথ্যমতে, ‘সফটলোন অনুমোদন কমিটির’ সুপারিশের আলোকে অনধিক ৮ হাজার টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বরাদ্দ দেওয়া হবে। শিক্ষার্থীকে শুধুমাত্র আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কারণে অনলাইনে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে গত ৯ আগস্ট দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীর তালিকা চেয়ে উপাচার্যদের কাছে চিঠি দেয় ইউজিসি। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়সমূহ যাচাই-বাছাই করে মোট ৪১ হাজার ৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীর তালিকা কমিশনে প্রেরণ করে। 


মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

 

দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

দুই দিনে ৩৬ লাখ মানুষের করোনা পরীক্ষা করল স্লোভাকিয়া

ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। একই সময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৫৯ জন।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

সোমবার, ২ নভেম্বর, ২০২০

দুই দিনে ৩৬ লাখ মানুষের করোনা পরীক্ষা করল স্লোভাকিয়া

 

দুই দিনে ৩৬ লাখ মানুষের করোনা পরীক্ষা করল স্লোভাকিয়া।



দুই দিনে ৩৬ লাখ মানুষের করোনা পরীক্ষা করল স্লোভাকিয়া

লো করোনাভাইরাস পরীক্ষা নিয়ে হিমশিম খাচ্ছে। এর মধ্যেই মাত্র দুই দিনে ৩৬ লাখ (দেশের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ) মানুষের করোনা পরীক্ষা সম্পন্ন করেছে স্লোভাকিয়া।

দেশটির সংশ্লিষ্ট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৩৬ লাখ মানুষের করোনা পরীক্ষায় মোট ১ ভাগ (৩৮ হাজার ৩৫৯ জন) মানুষের করোনা ধরা পড়েছে।

করোনা সংক্রান্ত বিধিনিষেধ পর্যালোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে বড় পরিসরে এ পরীক্ষা চালানো হয়। 

ইউরোপের এটাই এত বড় মাপের করোনা পরীক্ষা। ১০ বছরের বেশি বয়সী সব মানুষ এ করোনা পরীক্ষার আওতায় ছিল। তবে ৬৫ বছরের বেশি বয়সী যাদের বেশিরভাগই বাড়িতে থাকেন, ক্যান্সারের রোগী, অসুস্থ এবং ঝুঁকিপূর্ণ মানুষদের এ পরীক্ষার আওতায় আনা হয়নি। চলতি মাসের শেষে এমন বড় পরিসরে পরীক্ষা চালানোর কথা ভাবছে স্লোভাকিয়া সরকার।

দুই দিন ব্যাপী ব্যাপক পরিসরে ওই পরীক্ষা চালানোর আগে গত ২৩ অক্টোবর সবচেয়ে বেশি করোনাপীড়িত অঞ্চল ওরাভা ও বারডেজোভে পাইলট প্রজেক্ট চালানো হয়। ওই দিন ১ লাখ ৪১ হাজার মানুষের করোনা পরীক্ষা করে স্লোভাকিয়া। 





seyamnewsonline24

 

ফোন দেরিতে চার্জ হয় যেসব কারণে


ফোন দেরিতে চার্জ হয় যেসব কারণে

অনেক সময় স্বাভাবিকের চেয়ে ফোন চার্জ হতে বেশি সময় লাগে। কী কারণে ধীর গতিতে ফোন চার্জ হয় তা অনেকেই বুঝতে পারেন না। আবার অনেক সময় রাতভর ফোন চার্জে রেখেও শতভাগ না হওয়ার ‘যন্ত্রণায়’ ভোগেন। আবার কারো কারো ফোনে এক ঘণ্টার ভেতরেই চার্জ হয়। 

কেন দেরিতে ফোন চার্জ হয় তার কয়েকটি কারণ হলো-

১. খারাপ ক্যাবল: ফোনে ধীরে চার্জ হলে প্রথম কাজ হবে ক্যাবল পরীক্ষা করে দেখা। অনেকে এক ক্যাবল সব ডিভাইসে ব্যবহার করেন। এটি ঠিক নয়। এভাবে অতিরিক্ত ব্যবহারের ফলে ক্যাবলের ভেতরে ছোট যে কাটা থাকে, সেগুলো বেঁকে যায়। তাই চার্জ ঠিকমতো না হলে ক্যাবল পাল্টে ফেলুন।

চার্জার বা ক্যাবল পাল্টানোর জন্য দোকানে গিয়ে অপেক্ষা করতে হবে। যেটি কিনছেন সেটি দোকানে বসেই পরীক্ষা করে দেখবেন, দ্রুত চার্জ নিচ্ছে কি না। কয়েকটা পরীক্ষা করলে আপনার ফোনের জন্য সবচেয়ে কার্যকরীটি পেয়ে যাবেন।

২. দুর্বল পাওয়ার সোর্স: পিসির মাধ্যমে ফোন চার্জ দিলে খুব ধীরে চার্জ হবে। তাই এটি নিয়ে হা-হুতাশ করার কিছু নেই। চার্জের জন্য ওয়্যারলেস চার্জার ব্যবহার না করাই ভালো। একটি ডিভাইসের জন্য একটি চার্জার রাখবেন। এরপরেও যদি চার্জ ধীরে হয়, তাহলে আপনার বাড়ির বিদ্যুৎ ব্যবস্থায় (হোম-ওয়ারিং) সমস্যা থাকতে পারে।

৩. ব্যাটারির সমস্যা: চার্জার কিংবা ক্যাবল ঠিক থাকলেও অনেক সময় ব্যাটারির সমস্যার কারণে চার্জ ধীর গতিতে হতে পারে। তবে এক্ষেত্রে চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া, স্মার্টফোন গরম হওয়া কিংবা অস্বাভাবিক হারে চার্জের পরিমাণ বাড়া-কমার মতো সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করলে সমস্যার সমাধান হয়।

৪. শত্রু যখন নিজে: সারাদিন ফেইসবুক চালান ভালো কথা। তাই বলে চার্জে দিয়েও চালাতে হবে? সারা দিন গেম খেলেন ভালো কথা। তাই বলে চার্জে দিয়েও খেলতে হবে? আপনার এসব অভ্যাসের কারণে ফোন ধীরে ধীরে চার্জ নেয়। চার্জের সময় ফোনের ডিসপ্লে অন থাকলেও চার্জের গতি কমে যায়। বেশি রেজ্যুলেশনে ইউটিউব দেখলেও এমনটি হয়। ফোনে দ্রুত চার্জ পেতে হলে ডিভাইসটিকে বিশ্রাম দিতে হবে।

৫. চার্জিং পোর্টে সমস্যা: অনেক সময় চার্জিং পোর্টে সমস্যা হতে পারে। এক্ষেত্রে চার্জার ঠিকভাবে সংযোগ না পাওয়ার কারণে চার্জিং প্রক্রিয়া ব্যাহত হয়। এ কারণে ফোন ধীর গতিতে চার্জ হলে অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে চার্জিং পোর্ট সারিয়ে নিতে হবে।



সংক্রমণ ক্ষমতা বাড়ছে, কমছে জটিলতা।

 সংক্রমণ ক্ষমতা বাড়ছে, কমছে জটিলতা।

SEYAM NEWS ONLINE 24


বছরজুড়ে করোনাভাইরাস মহামারীর ধাক্কায় নাজেহাল পুরো বিশ্ব। এই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় করোনাভাইরাস সম্পর্কে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমানে দেশে ভাইরাসের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে দেখা গেছে মানুষকে সংক্রমিত করার ক্ষমতা বেড়েছে করোনাভাইরাসের। তবে কমেছে শরীরে জটিলতা সৃষ্টি করার ক্ষমতা। এতে আক্রান্ত বাড়লেও মৃত্যুঝুঁকি কমবে বলে জানিয়েছেন গবেষকরা।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক দল গবেষকের তত্ত্বাবধানে এই গবেষণা পরিচালিত হয়েছে। তারা করোনা সংক্রমণের শুরু থেকেই বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। বিশ্বের বিভিন্ন দেশের সার্স কোভি-২ এর জিনোম সিকুয়েন্স বিভিন্ন বায়োইনফরমেটিক্স টুলের সাহায্যে বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন তারা।

গবেষক দলের সদস্য যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অভিনু কিবরিয়া ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ গবেষণায় আমরা দেখিয়েছি যে ভাইরাসের জিনোমে কিছু মিউটেশন বা পরিবর্তন বর্তমানে বিশ্বব্যাপী প্রাধান্য বিস্তার করছে। একই সঙ্গে ঘটা চারটি গুরুত্বপূর্ণ মিউটেশন, যাদের আমরা কো-ইভলভিং মিউটেশন বলছি, তারা যেসব ভাইরাসে আছে, তাদের জি ক্ল্যাড ভাইরাস বলছি। জি ক্ল্যাড ভাইরাসের মিউটেশনগুলোর সঙ্গে যদি ভাইরাসের ওআরএফ-৩এ প্রোটিনে আরেকটি মিউটেশন থাকে, তাকে বলা হয় জিএইচ ক্ল্যাড। আবার জি ক্ল্যাডের মিউটেশনগুলোর সঙ্গে ভাইরাসের নিউক্লিওক্যাপসিড  প্রোটিনের নির্দিষ্ট স্থানে যদি ডাবল মিউটেশন থাকে, তাদের বলা হচ্ছে জিআর ক্ল্যাড। বর্তমানে যে ভাইরাসগুলো পাওয়া যাচ্ছে তাদের ৯০ ভাগেরও বেশি জি, জিএইচ বা জিআর ক্ল্যাডের ভাইরাস। সংক্রমণের শুরুতে যে এস ক্ল্যাড বা ভি ক্ল্যাডের ভাইরাস পাওয়া যেত তা এখন খুব কম পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী জিআর ক্ল্যাডের ভাইরাসের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংক্রমণের সংখ্যা বেড়েছে, অথচ মৃত্যুহার বা রোগের তীব্রতা কমেছে। উপসর্গহীন রোগীর সংখ্যাও বেড়েছে। এ বিষয়গুলো কেন ঘটছে, বা ভাইরাসের এই মিউটেশনগুলো ভাইরাসের গুরুত্বপূর্ণ প্রোটিনগুলোর ওপর কী প্রভাব ফেলছে তা আমরা ব্যাখ্যা করেছি। ভাইরাসের বিবর্তনের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো সহায়ক ভূমিকা পালন করছে এবং তা দ্রুতই সংখ্যা বৃদ্ধি করতে পারছে। এ ভাইরাসগুলোর মধ্যে একসঙ্গে কয়েকটি মিউটেশন সহ-বিবর্তিত হওয়ায় মিউটেশনগুলো একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। ভাইরাসের সংক্রমণকে আরও বাড়িয়ে তুলছে। আবার কোনো কোনো মিউটেশনের কারণে ভাইরাস মানুষের দেহের ইমিউনো রেসপন্সকে (ইমিউনো প্রক্রিয়া) উপেক্ষা করার সক্ষমতা অর্জন করায় তা অনেক ক্ষেত্রে উপসর্গ সৃষ্টি করছে না কিংবা কম উপসর্গ সৃষ্টি করছে। উপসর্গ কম থাকায় আক্রান্ত মানুষ অন্য সুস্থ মানুষের সংস্পর্শে আসছে ও ভাইরাস ছড়াচ্ছে। এভাবে রোগের তীব্রতা না বাড়িয়েও ভাইরাসটি নিজেকে সংক্রমণশীল অবস্থায় টিকিয়ে রেখেছে। আমাদের গবেষণা পত্রটি ‘ইভলভিং ইনফেকশন প্যারাডক্স অব সার্স কোভি-২ ফিটনেস কসটস ভাইরুলেন্স’ শিরোনামে একটি জার্নালে পাঠানো হয়েছে। যা এখন রিভিউ পর্যায়ে আছে।

যবিপ্রবির উপাচার্য ও অণুজীব বিজ্ঞানী ড. মো. আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা কিছু ভাইরাসের জিনোম সিকুয়েন্সিং করেছি, যা ইতিমধ্যে জিআইএসএআইডি ডাটাবেজে প্রকাশিত হয়েছে। কভিড সংক্রমণ হলে তার সঙ্গে অন্য কোনো ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমণের ঘটনা বেড়ে যায় কিনা সেটাও আমরা গবেষণা করছি। জিনোম সিকুয়েন্সিং ব্যয়বহুল হওয়ায় আমরা ভাইরাসের বিভিন্ন গোত্রকে সহজে চিহ্নিত করতে একটি মাল্টিপ্লেক্স পিসিআর পদ্ধতি উদ্ভাবন করেছি। কম খরচে কভিড শনাক্তকরণের কিট তৈরি করা, আমাদের দেশে টাকার মধ্যে ভাইরাস কতক্ষণ টিকে থাকতে পারে, আক্রান্ত রোগীর ভিতরে কী ধরনের ইমিউনো রেসপন্স তৈরি হচ্ছে এ ধরনের গবেষণাও আমরা চালিয়ে যাচ্ছি।

 গুজবে কান নয়, ৯৯৯-এ ফোন দিতে পুলিশের অনুরোধ।

গুজবে কান নয়,  ৯৯৯-এ ফোন দিতে পুলিশের অনুরোধ

কোনো ধরনের অপপ্রচার, গুজব ও মিথ্যা তথ্যে কান না দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। কোনো ব্যাপারে তথ্যের সত্যতা যাচাই করতে হলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিতে অনুরোধ জানিয়েছে পুরিশ।  

আজ সোমবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এক বার্তায় এই অনুরোধ জানান।

পুলিশ সদর দফতরের বার্তায় বলা হয়েছে, ‘সম্প্রতি দেশে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি সম্পূর্ণ গুজব সৃষ্ট অত্যন্ত নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে।

সম্পদ বিনষ্ট হয়েছে ও নীরিহ মানুষের প্রাণহানি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। ’

পুলিশের বার্তায় বলা হয়, ‘বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয়। তারা যেকোনো প্রকার নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ

কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য ও সংবাদ যাচাই ব্যতীত বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। ’

সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ। এ ধরনের সব বেআইনি কর্মকাণ্ড কঠোরহস্তে দমন করা হবে জানিয়ে যেকোনো তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ।
 

বাংলাদেশে আপাতত লকডাউনের চিন্তা নেই সরকারের


বাংলাদেশে দ্বিতীয়বার লকডাউনের চিন্তা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি এই মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী  গণভবন প্রান্ত থেকে এবং মন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যোগ দেন।

মাস্ক ছাড়া মসজিদে গেলে 'পে' করতে হবে

মাস্ক ছাড়া মসজিদে গেলে 'পে' করতে হবে 


মাস্ক ছাড়া মসজিদে গেলে 'পে' করতে হবে
করোনা পরিস্থিতিতে আপাতত দেশে লকডাউনের আয়োজন না থাকলেও সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার।
সোমবার (০২ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আপাতত লকডাউনের কোনো সিদ্ধান্ত নেই সরকারের। ইতোমধ্যে মাস্ক ছাড়া কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া মসজিদেও মাস্ক ব্যবহারের উপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে।
এ বিষয়ে সোমবার খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে। কোনোভাবেই মাস্ক ছাড়া যাতে কেউ কোথাও না আসে। এটা অলরেডি সব জায়গায় বলে দিয়েছি। সামাজিক আন্দোলন, ক্যাম্পেইন বা লিগ্যাল যেভাবেই হোক এটাকে নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, গতকাল মসজিদে বলে দিয়েছি, মাস্ক ছাড়া মসজিদে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। বায়তুল মোকাররমের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি সারপ্রাইজড হয়েছি। কেউ তিন ফুটের গ্যাপ ছাড়া দাঁড়াচ্ছে না। তারা নিয়ম মেনে চলছে না। কর্মকর্তা কর্মচারী কেউ যদি মাস্ক ছাড়া মসজিদে যান তাহলে তাকে সেজন্য ‘পে’ করতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সবাইকে কেয়ারফুল থাকতে হবে। আমাদের যে অবস্থা সবাই মাস্ক ব্যবহার করলে ভালো অবস্থানে থাকা যাবে।

রবিবার, ১ নভেম্বর, ২০২০

See what Sunny Leone is doing

Sunny Leone: My fitness mantra right now is that I refuse to have the ‘Covid bod’
SEYAM NEWS ONLINE 24

 

Festival season or not, Sunny Leone is a fitness buff and has no intention to go easy on that front. The gorgeous actress is going all out with her workout regime, which includes kick-boxing, exercising, swimming and yoga in her Los Angeles home and her Instagram uploads are a tell-all.
While talking to us about her fitness regime in the ongoing festive season, Sunny said, “Though gyms that are open here in California are limited, I have been able to take up boxing again. I believe kick-boxing is the best way to jump-start kicking my butt to where I want it to be. I work every single muscle in my body punching and kicking a bag. And I have to tell you that it feels good! My mantra right now is that I refuse to have the ‘COVID bod’. No choice but to suffer and kick butt.”


pjimage (46)

 

Sunny Leone: My fitness mantra right now is that I refuse to have the ‘Covid bod’

Sunny Leone reveals her fitness mantra, says, 'I refuse to have the COVID bod'



Sunny Leone: My fitness mantra right now is that I refuse to have the ‘Covid bod’

Sunny Leone reveals her fitness mantra, says, 'I refuse to have the COVID bod'
Festival season or not, Sunny Leone is a fitness buff and has no intention to go easy on that front. The gorgeous actress is going all out with her workout regime, which includes kick-boxing, exercising, swimming and yoga in her Los Angeles home and her Instagram uploads are a tell-all.

While talking to us about her fitness regime in the ongoing festive season, Sunny said, “Though gyms that are open here in California are limited, I have been able to take up boxing again. I believe kick-boxing is the best way to jump-start kicking my butt to where I want it to be. I work every single muscle in my body punching and kicking a bag. And I have to tell you that it feels good! My mantra right now is that I refuse to have the ‘COVID bod’. No choice but to suffer and kick butt.”


‘আর নয় জিপিএ ৫-এর অসুস্থ প্রতিযোগিতা’

 ‘আর নয় জিপিএ ৫-এর অসুস্থ প্রতিযোগিতা ’ ডিমলা উপজেলা নিউজ  ২৪ আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার মন্তব্য করে শিক্ষামন...