গুজবে কান নয়, ৯৯৯-এ ফোন দিতে পুলিশের অনুরোধ।
কোনো ধরনের অপপ্রচার, গুজব ও মিথ্যা তথ্যে কান না দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। কোনো ব্যাপারে তথ্যের সত্যতা যাচাই করতে হলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিতে অনুরোধ জানিয়েছে পুরিশ।
আজ সোমবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এক বার্তায় এই অনুরোধ জানান।
পুলিশ সদর দফতরের বার্তায় বলা হয়েছে, ‘সম্প্রতি দেশে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি সম্পূর্ণ গুজব সৃষ্ট অত্যন্ত নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে।
পুলিশের বার্তায় বলা হয়, ‘বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয়। তারা যেকোনো প্রকার নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ
কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য ও সংবাদ যাচাই ব্যতীত বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। ’সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ। এ ধরনের সব বেআইনি কর্মকাণ্ড কঠোরহস্তে দমন করা হবে জানিয়ে যেকোনো তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন