বাংলাদেশে দ্বিতীয়বার লকডাউনের চিন্তা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি এই মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে এবং মন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যোগ দেন।
বৈঠক সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকেও করোনার সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অবস্থা খুবই খারাপ। বেশিরভাগ দেশ লকডাউনে গেছে। গতকাল ফ্রান্স লকডাউন দিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন